টি-টোয়েন্টি দলের দরজা বন্ধ হয়ে যায়নি, বিশ্বাস মহারাজের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না কেশভ মহারাজ। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের স্কোয়াডে থাকতে আশাবাদী এই স্পিন অলরাউন্ডার। সাউথ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড দলে এমন স্পিনার চান যারা ব্যাটিংয়েও অবদান রাখতে পারবেন।