পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারির ধারে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ঊরুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারির ধারে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ঊরুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
গ্রেনাডায় শক্ত অবস্থানে থেকে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তারা ৭ উইকেটে ২২১ রান করে দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসে পাওয়া ৩৩ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৫৪ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৭ রান, যা বাংলাদেশের দখলে। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে যাচ্ছে রেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জ।
এজবাস্টনে ব্যাটে-বলে দারুণ দিন কাটিয়েছে ভারত। ইংল্যান্ডকে তারা এদিন ৬০৮ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। জবাবে খেলতে নেমে ধুঁকছে ইংল্যান্ড। তারা ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। ভারতের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ৫৩৬ রানে।
টানা অফ ফর্মের জন্য লিটন দাসের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিসদের সামলাতে একাদশে বাঁহাতি ব্যাটার বাড়ানোর পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্টের। ব্যাটে-বলে মিলে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগটা মেলে শামীম হোসেন পাটোয়ারির। লিটনের জায়গায় খেলতে নামায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ছিল বাঁহাতি ব্যাটারের উপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের নাটকীয় জয় পেতে দারুণ অবদান রেখেছেন তানভির ইসলাম।
চলতি বছরের শুরুতে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই ছিল বাংলাদেশ। তবে বাৎসরিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যান নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
ইনিংসের ৩৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন তানভির ইসলাম। তার করা তৃতীয় বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন মাহিশ থিকশানা। তবে বল ব্যাটের কানায় লেগে চলে যায় মিড উইকেটের দিকে। সেখানে সহজ ক্যাচ নেন বদলি ফিল্ডার রিশাদ হোসেন। আর তাতেই ৫ উইকেট পেয়ে যান বাংলাদেশের এই স্পিনার।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন সীমিতি ওভারের সিরিজটি পিছিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কেরালা ক্রিকেট লিগের (কেসিএল) ২০২৫ আসরের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন সাঞ্জু স্যামসন। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং অভিজ্ঞ এই ব্যাটারকে ২৬.৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কোচি ব্লু টাইগার্স। এটি কেসিএল ইতিহাসের সর্বোচ্চ দর।
পাকিস্তানের বড় দায়িত্বে ফিরতে যাচ্ছেন দেশটির সাবেক পেসার উমর গুল। জানা গেছে পিসিবির ক্রিকেট কাঠামো উন্নয়নের অংশ হতে যাচ্ছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে একটি সূত্র জানিয়েছে পাকিস্তান শাহীন্সের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আবারও ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়তে পারে বলে আশাবাদী ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে এক উইকেট হারিয়ে ২৪৪ রানের লিডে ভারত এখন শক্ত অবস্থানে রয়েছে। ইংল্যান্ডের জন্য ম্যাচে ফিরে আসা বেশ কঠিন হলেও ব্রুক মনে করছেন পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার স্বাদ পেলেন মোহাম্মদ সিরাজ। এর আগে তিনবার চার উইকেট নেয়া হলেও ফাইফার ধরা দেয়নি ভারতের এই পেসারের। এবার বুমরাহকে ছাড়া বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে নেমে ৭০ রানে ছয় উইকেট নেন এই ডানহাতি পেসার।