হজের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনও সারাদিন ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ছয় উইকেটে ৩৮১ রান করেছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ৫৭৫ রান করা নিউজিল্যান্ডের থেকে ১৯৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনও সারাদিন ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ছয় উইকেটে ৩৮১ রান করেছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ৫৭৫ রান করা নিউজিল্যান্ডের থেকে ১৯৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
চোট না থাকলেও অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে বল করতে দেখা যায়নি বেন স্টোকসকে। চিকিৎসকদের পক্ষ থেকেও কোনও নিষেধাজ্ঞা ছিল না। তবু দলের অন্যতম ভরসার অলরাউন্ডারকে বল হাতে ব্যবহার না করায় প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের ক্রীড়ামহলে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ গতির বলের মালিক শোয়েব আখতার। এরপর তার কাছাকাছি গিয়েছেন অনেকেই। এক সময় মনে হয়েছে শন টেইট বা ব্রেট লিরা ভেঙে দিতে পারবেন শোয়েবের রেকর্ড। তবে তা হয়নি। শোয়েবের করা সর্বোচ্চ গতির বলের রেকর্ড এখনও বহাত তবিয়তে টিকে আছে।
নিউজিল্যান্ড ক্রিকেটে ভেতরের অস্থিরতা এবার প্রকাশ্যে। অন্তঃকোন্দল আর মতবিরোধের জেরে পদ ছাড়ছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে শুরু করে টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ ভূমিকা, সবকিছু মিলিয়েই স্টেকহোল্ডারদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে।
গ্যাবায় অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। বিগ ব্যাশের ইতিহাসই বদলে দিয়েছে ব্রিসবেন হিট। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ২৫৮ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই টপকে দিয়ে তারা গড়েছে বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করার পর টি–টোয়েন্টি দলে জায়গা হয়নি ইয়াসভি জয়সাওয়ালের। জাতীয় দলের বাইরে থাকলেও তিনি নিজেকে আলোচনায় রেখেছিলেন ব্যাট হাতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পারফর্ম করে। তবে এর মধ্যেই দুঃসংবাদ হাজির হয়।
দারুণ সব শটের পসরা সাজিয়ে আগের দিন বিকেলেই ডাবল সেঞ্চুরির পথটা সুগম করে রেখেছিলেন ডেভন কনওয়ে। দ্বিতীয় দিনের সকালে পথ না হারিয়ে ৩১৬ বলে ডাবল সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। জাস্টিন গ্রিভসের বলে আউট হওয়ার আগে প্রায় সাড়ে ৮ ঘণ্টার ব্যাটিংয়ে কনওয়ে খেলেছেন ২২৭ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি পেয়েছেন রাচিন রবীন্দ্র। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে বিনা উইকেটে ১১০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো কিউইদের চেয়ে ৪৬৫ রানে পিছিয়ে সফরকারীরা।
কদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম শেষ হতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারের নিবন্ধন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসর দিয়ে শুরু হচ্ছে ৮ দলের পিএসএল।
জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে কাট করলেন ট্রাভিস হেড। গালিতে দাঁড়িয়ে থাকা হ্যারি ব্রুক পর্যন্ত বলও পৌঁছাল। হাতে ক্যাচ পেলেও সেটা লুফে নিতে পারলেন না ব্রুক। সেঞ্চুরির ঠিক আগে ৯৯ রানে জীবন পেয়ে আর থামলেন না হেড। পরের ওভারে জো রুটের বলে লং অফের উপর দিয়ে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন বাঁহাতি এই ব্যাটার। হেডের সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। তাদের দুজনের ব্যাটেই ইংল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি লেগ স্পিনারের জায়গায় ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। সব মিলিয়ে আসালাঙ্কার নেতৃত্বে ২৫ ম্যাচের ১১টিতে জয় পেলেও লঙ্কানরা হেরেছে ১২ ম্যাচে।
১১ ইনিংসে ১৬২.৫৭ স্ট্রাইক রেটে ২৭৮ রান— আইপিএলে নিজের অভিষেক মৌসুমে ব্যাট হাতে বেশ ভালোভাবেই আলো ছড়িয়েছিলেন জশ ইংলিস। পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পেছনেও অবদান ছিল অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটারের। ব্যাট হাতে পারফর্ম করায় ২০২৬ আইপিএলের জন্য ইংলিসকে রিটেইন করার কথা ছিল পাঞ্জাবের। তবে গত নভেম্বরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএল নিলামের আগে আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে আইপিএল থেকে অবসর নিয়ে তিনবারের চ্যাম্পিয়নদের পাওয়ার কোচ হয়েছেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারের পাশাপাশি এক ঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিয়ে মাত্র ১২ জনকে রিটেইন করে ফ্র্যাঞ্চাইজিটি। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামের টেবিলে বসেন অভিষেক নায়ার, টিম সাউদিরা।