টানা ৬ হার, সুড়ঙ্গের শেষে আলোর খোঁজে আইয়ার
টানা হার যেন পাঞ্জাব কিংসের পিছুই ছাড়ছে না। আইপিএলের এবারের আসরের শুরুতে প্রথম সাত ম্যাচে অপরাজিত থাকা দলটি এখন টানা ছয় ম্যাচ হেরে বাদ পড়ার পথে। শেষ চারের পথে তাদের সমীকরণও বেশ কঠিন হয়ে উঠেছে। তবে এমন পরিস্থিতিতেও হতাশ নন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বরং ইতিবাচক মনোভাব নিয়েই সামনে তাকাতে চান তিনি।