আইপিএলের প্লে-অফ সমীকরণ— এক স্পটের জন্য ৫ দলের লড়াই
পাঞ্জাব কিংসকে উড়িয়ে সবার আগে আইপিএলের চলতি আসরের সেরা চার নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফ নিশ্চিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সেরও। বাকি একটি স্পটের জন্য লড়াই করছে পাঁচটি দল। রাজস্থান রয়্যালসের সঙ্গে সেই তালিকায় আছে পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই ও দিল্লি ক্যাপিটালসের।