তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে সবচেয়ে অফফর্মে আছেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। অধিনায়ক ও সহ-অধিনায়কের ব্যাটে রান না থাকায় একের পর এক ম্যাচে প্রশ্ন উঠছে তাদের ফর্ম নিয়ে। তবু এই দু’জনের উপরেই আস্থা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা।
শেষ ২২ ইনিংসে ২৫১ রান, সংখ্যাটা খুব একটা স্বস্তির নয়। তবু নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্যকুমার যাদব। ধর্মশালায় ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, রান না পেলেও নিজের ব্যাটিং নিয়ে আতঙ্কে ভুগছেন না তিনি।
৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যারা জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে এমন সমীকরণের মুখে ছিল ভারত ও সাউথ আফ্রিকার সামনে। এমন ম্যাচেই প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। টস জিতে বোলিং করতে নেমে সাউথ আফ্রিকাকে ১১৭ রানেই অল আউট করে দেয় ভারত।
পরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন মাঠে হোম ম্যাচ খেলবে, তা নিয়ে সাম্প্রতিক সময়ে জল্পনা তৈরি হয়েছে। চলতি বছর পদপিষ্টের ঘটনার পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ বন্ধ থাকায় এ নিয়ে অনেক সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর মিলেছে, আরসিবি নিজেদের হোম ম্যাচ খেলতে পারবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই।
এবারের অ্যাশেজে ক্যামেরন গ্রিনকে দেখা যাচ্ছে অলরাউন্ডার হিসেবেই। দুই টেস্টেই তিনি ব্যাটিং ও বোলিং-দুটোই করেছেন। তবে আইপিএল নিলামের জন্য তাকে ‘ব্যাটার’ ক্যাটাগরিতে রাখায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করে গত সপ্তাহে ৩৫০ জনের তালিকা প্রকাশ করা হয়। পরে আরও ৯ জনকে যুক্ত করে মোট সংখ্যা দাঁড়ায় ৩৫৯।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এর আগেও বোলিং নিষেধাজ্ঞায় রয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপক হুদা। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেছেন। আইপিএলের গত মৌসুমের মতো এবারও তিনি ‘সাসপেক্ট অ্যাকশন’ ক্যাটাগরিতেই আছেন।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ফাফ ডু প্লেসি, মঈন আলীরা। তবে আগামী মৌসুমে তাদের দুজনের কাউকেই ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে না। আইপিএলের বাদ দিয়ে ওই সময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তারা দুজন। ডেভিড উইলি মনে করেন, দল পাওয়ার নিশ্চয়তা ও বেশি ম্যাচ খেলার সুযোগ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মঈন-ডু প্লেসিরা।
ব্যাটে-বলে নিয়মিত পারফর্ম করা যুবরাজ সিং ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিতই মধ্যরাতে পার্টি করতে যেতেন! তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বেশ কিছু সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন। তবে সবশেষ কয়েক বছরে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন নতুন কোন খবর ছড়ায়নি। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার অবশ্য দাবি, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গিয়ে বাজে অভ্যাসে জড়ান।
ক্রিকেটে দুর্নীতির অভিযোগে আসামের চার ক্রিকেটার অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্তকালীন সময়ে রাজ্য পর্যায়ের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তাদের কেউ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের আগে মক অকশনের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মৌসুমের ন্যায় এবারই নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার। যেখানে টিম চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছে টিম বেঙ্গালুরু।