শক্তি বাড়াতে সাউথ আফ্রিকা দলে যোগ দিলেন এনগিডি
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দল শক্তিশালী করতে দলে ফেরানো হলো লুঙ্গি এনগিডিকে। সাউথ আফ্রিকা ইতোমধ্যেই দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দল শক্তিশালী করতে দলে ফেরানো হলো লুঙ্গি এনগিডিকে। সাউথ আফ্রিকা ইতোমধ্যেই দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছেলেদের পর মেয়েদেরও ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিত হতে যাচ্ছে।
বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নেয়ার পর থেকেই পরিবর্তনের এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের ক্রিকেট। অনেকেই এই সময়টাকে ট্রানজিশন বলে থাকেন। তবে এটাকে এময় বলতে নারাজ সাবেক ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। সাউথ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে ৩০ রানে হারের পর ভারতীয় দলের আরও বেশি সমালোচনা হচ্ছে।
কলকাতা টেস্ট শেষ হয়েছে তিন দিনেই। তবে ভারত ও সাউথ আফ্রিকার কলকাতা অধ্যায় এখানেই শেষ নয়। নির্ধারিত পঞ্চম দিনে ভারতীয় দলের ইডেন গার্ডেন্সে অনুশীলনের কথা রয়েছে। তবে সেই সেশনে শুভমান গিলকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
রাজস্থান রয়্যালসের দায়িত্বে নতুন রূপে ফিরলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের আগামী মৌসুমের জন্য সাবেক শ্রীলঙ্কা অধিনায়ককে দলটির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত আসরে তিনি ছিলেন দলের ডিরেক্টর অব ক্রিকেট। এবার রাহুল দ্রাবিড়ের জায়গায় প্রধান কোচের দায়িত্বও সামলাবেন।
‘ভয়াবহ’—ভারত ও সাউথ আফ্রিকার প্রথম টেস্টের উইকেট নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেট ‘প্যাথেটিক’। ইরফান পাঠান, ওয়াসিম জাফরের মতো সাবেক ক্রিকেটাররাও প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনায় ব্যস্ত। তবে উইকেট নিয়ে বিন্দুমাত্র সমালোচনা নেই গৌতম গম্ভীরের মুখে। বরং ভারতের প্রধান কোচ পুরো দায় দিয়েছেন ভারতের ব্যাটারদের। গম্ভীরের মতে, উইকেটে কোনো দৈত্য-দানব ছিল না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের প্লেয়ার রিটেনশন উইন্ডো শেষ হয়েছে ১৫ নভেম্বর। এরই মধ্যে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
আগের দিনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইডেন গার্ডেন্সের এই পিচে ১২০ রান তাড়া করাও চতুর্থ ইনিংসে কঠিন হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। পূজারার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রানের।
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।
কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলায় যখন ভারত জয়ের লক্ষ্যে নামবে, তখন হাসপাতালে থাকতে হবে অধিনায়ক শুভমান গিলকে। ঘাড়ের সমস্যার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের মিনি নিলামকে সামনে রেখে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ও রিলিজ তালিকা জমা দিয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। সব দলই ১৫ নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।