টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা যখন দেশের বাইরে সিরিজ খেলায় ব্যস্ত তখন দেশের মাটিতে একের পর এক সিরিজ আয়োজনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিনের ম্যাচ শেষে চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দল।
শেপো এনটুলির দ্বিতীয় বলেই লং অফের উপর দিয়ে চার মেরে ৯৭ রানে পৌঁছে গেলেন আশিকুর রহমান শিবলী। পরের বলে নিয়েছেন সিঙ্গেল। একই ওভারে আশিকুরকে স্ট্রাইক দিলেন শাহাদাত হোসেন দিপু। ৯৮ রানে অপরাজিত থাকা আশিকুরকে ফেরাতে ফাঁদে ফেলার চেষ্টা করলেন এনটুলি। তবে ডানহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মেরে ১৩৪ বলে তুলে নিলেন সেঞ্চুরি। একশ ছোঁয়ার পর ডানহাতি ওপেনার আউট হয়েছেন ১০৪ রানে। আশিকুরের এমন ব্যাটিংয়ের দিনে ১২১ বলে ৪২ রান করেছেন দিপু। তাদের ব্যাটেই প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল।
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগালেও অনভিজ্ঞতার কারণে বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বাগতিকদের পথ দেখালেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কের ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছেন তিনি। অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আরও কঠিন সময় উপহার দিয়ে সিরিজ জিততে চায় স্বাগতিকরা।
দীর্ঘদিন ধরে নারী জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ। জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময় প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার এবার জবাবদিহিতা এবং ন্যায়বিচার চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আপাতত হচ্ছে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটারদের চাওয়ায় তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজটি। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্তে সম্মতি দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২০৫ রানের বড় সংগ্রহ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ পার করেও রক্ষা পেল না বাংলাদেশ। দুই উইকেটে ম্যাচ হারল দলটি। ম্যাচ শেষে অবশ্য শিশিরকে দায় দিলেন লিটন দাস।
উদ্বোধনী জুটিতে একশ পেরিয়ে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত। মুহাম্মদ জুহাইবকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বড় হুমকি হয়ে উঠেছিলেন ওয়াসিমই। জোহাইবের বিদায়ের পরও ওয়াসিম একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ আসরে সিলেট বিভাগের ব্যাটিংয়ে মাত্র ১৪৩ রান করলেও বল হাতে ২০ উইকেট নিয়েছিলেন তোফায়েল আহমেদ। এনসিএলের ছন্দ ধরে রেখেছিলেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১১ ম্যাচে ২৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া পেস বোলিংয়ে তোফায়েলের শিকার ১১ উইকেট। ঘরোয়ার ক্রিকেটের এমন পারফরম্যান্সে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সুযোগ মেলেনি তাঁর।
সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ ৫ মাসের বিরতি শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। তবে এবার জানা গেছে দুই ম্যাচের সিরিজে একটি বাড়তি ম্যাচ যোগ করা হয়েছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেছে সিরিজটিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ৫ ম্যাচের পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি থাকতে পারে।
সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে শঙ্কা শুরু হয়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে। যদিও সরকারের পক্ষ থেকে এই সফরের জন্য সবুজ সঙ্কেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিরিজে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।