নিজেকে দুর্ভাগা মনে করতে চান না নাঈম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট অভিষেকেই নাঈম হাসান নিয়েছিলেন ইনিংসে ৫ উইকেট। ডানহাতি অফ স্পিনার ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষেও। ২০১৮ সালে বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়ার পর ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মোট চারবার। তবুও নাঈমের নামের পাশে টেস্টের সংখ্যা মাত্র ১৩ (গল টেস্টসহ)। কখনো চোট আবার কখনো কম্বিনেশনের কারণে একাদশ কিংবা স্কোয়াডে সুযোগ হয় না চট্টগ্রামের এই স্পিনারের। তবুও নিজেকে দুর্ভাগ্য মানে রাজী নন নাঈম।