ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত পাকিস্তান ম্যাচের একাংশ
ভারত পাকিস্তান ম্যাচের একাংশ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।

বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছিল। ক্রিকেটের কথা ভেবে তারা সিদ্ধান্ত বদলেছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে সব জল্পনা কল্পনা কেটে গেল।

পাকিস্তান সরকার বিবৃতিতে লিখেছে, 'বিসিবির পক্ষ থেকে পিসিবিকে করা অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও (আইসিসির) অন্যান্য সদস্য দেশের একইরকম বার্তা পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় পাকিস্তান সরকারের প্রতি সাম্প্রতিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার অনুরোধ জানানো হয়।'

তারা আরও লিখেছে, 'বহুপাক্ষিক আলোচনায় যা কিছু উঠে এসেছে, তার ভিত্তিতে এবং বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধের ভিত্তিতে, পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচিতে মাঠে নামার নির্দেশনা দিচ্ছে।'

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বকাপে খেলতে থাকা পাকিস্তান দলের জন্য শুভকামনা জানিয়েছেন। মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল আইসিসি। ধারণা করা হচ্ছিল এই ম্যাচটি না হলে অন্তত ৬ হাজার কোটি টাকার বেশি ক্ষতি গুণতে হবে আইসিসিকে। এ কারণেই পাকিস্তানকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করে আইসিসি।

রোববার আইসিসির সহ-সভাপতি ইমরান খাজা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে লাহোরে বৈঠকে বসেন। সেখানেই কয়েক ঘণ্টার বেশি সময় ধরে চলে আলোচনা। সেই আলোচনাতেই বেশ কিছু শর্ত জুড়ে দেয় বাংলাদেশ ও পাকিস্তান। আইসিসি সব শর্ত মেনে নিয়ে সোমবার রাতে বিবৃতি প্রকাশ করে। এর খানিক বাদেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পাকিস্তান সরকার।

আরো পড়ুন: