বিশ্বকাপের সেরা একাদশে ইংল্যান্ডের ৩, বাংলাদেশের কেউ নেই

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যক্তিগতভাবে কয়েকজন ক্রিকেটার আলো ছড়ালেও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেয়ার মতো প্রভাব রাখতে পারেননি কেউই।

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ শেষে ৮ ফেব্রুয়ারি সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার রাখা হয়েছে রানার্সআপ ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের টমাস রু এই একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পেয়েছেন।

চ্যাম্পিয়ন ভারত থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন দুইজন ক্রিকেটার। সেমিফাইনাল খেলা আফগানিস্তানেরও আছেন দুই প্রতিনিধি। এ ছাড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান থেকে একজন করে ক্রিকেটার রাখা হয়েছে।

বাংলাদেশের ব্যাটাররা এবারের বিশ্বকাপে খুব একটা ধারাবাহিক হতে পারেননি। তিনটি হাফ সেঞ্চুরিতে দলের সর্বোচ্চ ১৯৪ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। বোলিংয়ে তুলনামূলক ভালো ছিলেন আল ফাহাদ ও ইকবাল হোসেন, যারা যথাক্রমে ১২ ও ১১ উইকেট শিকার করেন।

সেরা একাদশে জায়গা পেয়েছেন টুর্নামেন্ট সেরা ভারতের বৈভাব সূর্যবংশী, শ্রীলঙ্কার ভিরান চামুদিথা, আফগানিস্তানের ফয়সাল খান ও ইংল্যান্ডের বেন মেয়েসের মতো পারফর্মাররা। বোলিং বিভাগে আছেন ইংল্যান্ডের ম্যানি লামসডেন, আফগানিস্তানের নুরিস্তানি ওমারজাই, পাকিস্তানের আলি রাজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ভাইটেল লস।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ: বৈভাব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান শিনোজাদা (আফগানিস্তান), টমাস রু (অধিনায়ক ও উইকেটরক্ষক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মেয়েস (ইংল্যান্ড), কানিশ্ক চৌহান (ভারত), নুরিস্তানি ওমারজাই (আফগানিস্তান), ভাইটেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলি রাজা (পাকিস্তান) ও ম্যানি লামসডেন (ইংল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি: হানিল প্যাটেল (ভারত)

আরো পড়ুন: