বিসিবির সকল শর্ত মেনে নিল আইসিসি

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ইস্যুর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করেছিল ভেন্যু পরিবর্তনের। তবে আইসিসি বাংলাদেশের প্রস্তাব মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করে। ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।

বাংলাদেশের প্রতি অবিচারে শুরু থেকেই সরব ছিল পাকিস্তান। তারা বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছিল ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি হতে পারে ৬ হাজার কোটি টাকার বেশি। আইসিসি এই লোকশানের কথা ভেবেই পিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানায়।

এরপর আইসিসি আলোচনায় বসে বিসিবি ও পিসিবির সঙ্গে। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান বেশ কিছু শর্ত জুড়ে দেয়। এর মধ্যে পাকিস্তান প্রস্তাব দেয় ২০২৮ সাল থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দিতে হবে। পাশাপাশি বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করা যাবে না। আইসিসি সব শর্ত মেনে নিয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এই বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেখানে তারা বলেছে, 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি উন্মুক্ত, গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ সংলাপ সম্পন্ন করেছে। আলোচনায় বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, তবে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের বৃহত্তর দৃষ্টিভঙ্গিও অন্তর্ভুক্ত ছিল।'

সেখানে আরও যোগ করা হয়, 'আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দুর্ভাগ্যজনক অনুপস্থিতির কথা উল্লেখ করে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাটি মূল্যবান পূর্ণ সদস্য হিসেবে বিসিবির অবস্থান পুনরায় নিশ্চিত করেছে,যাদের রয়েছে ক্রিকেটের গর্বের ইতিহাস এবং বিশ্বব্যাপী খেলটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রিকেটের সবচেয়ে প্রাণবন্ত বাজারগুলির মধ্যে একটি, যেখানে ২০ কোটিরও বেশি আবেগী ভক্ত রয়েছে, সেটির সমৃদ্ধির জন্য অব্যাহত সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেছে আইসিসি, যাতে নিশ্চিত করা যায় যে, এই বিশ্বকাপে অংশগ্রহণ না করায় দেশটির ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না।'

প্রধান সিদ্ধান্তগুলো:

বিসিবির বিরুদ্ধে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না।

বিসিবি চাইলে ডিসপিউট রেজোলিউশন কমিটিতে আবেদন করতে পারবে।

আইসিসির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ:

বাংলাদেশ ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে।

আরো পড়ুন: