নাহিদ খুব বেশি সুবিধা করতে পারবে না, প্রার্থনা আফ্রিদির
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে আছেন নাহিদ রানা। সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে সবাইকে বিমোহিত করে রেখেছিলেন নাহিদ। পিএসএলে নাহিদের বোলিং প্রত্যক্ষ করা পাকিস্তানের ব্যাটারদের এবার নাহিদকে মোকাবেলা করতে হবে টেস্ট সিরিজে। বাংলাদেশে এসে প্রথম অনুশীলনেই সেই নাহিদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। যদিও আফ্রিদির আশা তাদের বিপক্ষে খুব বেশি ভালো করবেন না নাহিদ।