বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে উঠেছে: বাসিত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ছবি, বিসিবি
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ছবি, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে ধরণের ঘাস সমৃদ্ধ উইকেটে খেলে অভ্যস্ত, তাদেরকে টাইগাররা নাকানি চুবানী খাইয়েছে সেই ধরণের উইকেটেই। আর এই ব্যাপারটাই অবাক করছে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট বোদ্ধাদের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত, তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে আট উইকেটে ২৮৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বেশ লজ্জার মুখেই পরতে হয় অজিদের।

প্রথম দুই ওভারে মাত্র দুই রানেই তাদের হারাতে হয় দুই উইকেট। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের পর নাহিদ রানার বোলিং তোপের সামনে দাড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। এমন পারফরম্যান্সের পরেই বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা দল আখ্যা দিলেন বাসিত আলী।

তিনি বলেন, '৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয়ের জন্য বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন। তারা বুক ফুলিয়ে ক্রিকেট খেলে জিতেছে, একেই বলে আসল ক্রিকেট। ইতিমধ্যেই এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে উঠেছে, তা টেস্ট হোক বা ওয়ানডে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এভাবে আধিপত্য বিস্তার করে জেতা এক বিরাট অর্জন। বাংলাদেশের ক্রিকেট এখন উড়ছে।'

তার এমন বক্তব্যের পেছনের যুক্তিও দেন সাবেক এই ব্যাটার। পাশাপাশি ভবিষ্যৎবাণী করেন ২০২৭ বিশ্বকাপ নিয়েও, 'বাংলাদেশের ক্রিকেট অনেক ওপরে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে তারা পাকিস্তানকে হারিয়েছে, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ভালো করছে এবং আজ অস্ট্রেলিয়াকেও হারাল। তারা নিজেদের মাটিতে যেমন শক্তিশালী, আসন্ন দিনে সাউথ আফ্রিকার মাটিতেও তাদের বোলিং আক্রমণ নিয়ে বেশ শক্তিশালী দল হিসেবে প্রমাণিত হবে।'

ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে দাপট দেখিয়ে হারানোর পেছনে অন্যতম ভূমিকা পালন করেন নাহিদ রানা। বল হাতে একাই শিকার করেন চার উইকেট। শুধু যে ভালো বোলিং টাই করেছেন রানা, এমন নয়। যেই স্লেজিং এর জন্য, আগ্রাসী মনোভাবের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া, তাদের অধিনায়ককে আউট করেই রানা করেন আগ্রাসী উদযাপন। ব্যাপারটা চোখে লেগেছে বাসিত আলীরও। তাই রানাকে তুলনা করলেন ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের সঙ্গেও।

বাসিত বলেন, 'ওয়াকার ইউনুস বা শোয়েব আখতারের মতো স্ট্রাইক বোলাররা রান যেমন দেয়, তেমনি উইকেটও নেয়। নাহিদ রানাও ঠিক তা-ই করেছে। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪০-৪১ রান দিয়ে চারটি উইকেট নিয়েছে সে।'

আরো পড়ুন: