দ্বিতীয় ওয়ানডের আগে ঢাকায় মার্শ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মিচেল মার্শ
মিচেল মার্শ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে বুধবার রাতে ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মার্শ। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময়ই গোঁড়ালির চোটে পড়েন ডানহাতি এই ব্যাটার। যার ফলে লক্ষ্ণৌর হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি তিনি। আইপিএল শেষ করেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল মার্শের।

চোট থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তান সফরে যেতে পারেননি তিনি। গুঞ্জন ছিল বাংলাদেশ সফরও মিস করতে পারেন। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না ট্রাভিস হেড ও মার্শ। যদিও দেশটির সংবাদমাধ্যম কোড স্পোর্টস জানিয়েছিল, প্রথম ওয়ানডে মিস করতে পারেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসেননি মার্শ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৮৬ রানে হেরে যাওয়ায় স্কোয়াডে পরিবর্তন আনতে যাচ্ছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে খেলানো হতে পারে তাকে।

এর আগে মার্শ ও হেডের ছিটকে যাওয়া নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস বলেছিলেন, ‘মিচ (মিচেল) মার্শ ও ট্র্যাভিস হেডের ছিটকে যাওয়া মানে, সবসময়ই সেটা বড় ঘাটতি। তারা দুজনই দারুণ ক্রিকেটার। এটা দূর্ভাগ্যজনক তারা এখানে (বাংলাদেশে) নেই। কিন্তু একই অবস্থা ছিল পাকিস্তানে সবশেষ সিরিজেও।’

আরো পড়ুন: