আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরা
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তাইজুল ও মুশফিক। বাংলাদেশের দুই ক্রিকেটারের সঙ্গে তালিকায় আছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ডানহাতি ব্যাটার করেছিলেন ২২ রান। সিলেট টেস্টে ব্যাট হাতে আরও উজ্জ্বল ছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। যেখানে ১৩৭ রান করে থেমেছিলেন মুশফিক। সবমিলিয়ে দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করেছেন তিনি।

এমন পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাতে মনোনয়ন পেয়েছেন মুশফিক। বাংলাদেশের আরেক ক্রিকেটার তাইজুল বল হাতে আলো ছড়িয়েছেন। উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা না থাকলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে দিয়েছেন।

ঢাকা টেস্টের দুই ইনিংসে মাত্র চারটা উইকেট নিয়েছিলেন তাইজুল। সিলেটে বাঁহাতি স্পিনার ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ইনিংসে ৬৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন। দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছিলেন ১৯.৬১ গড়ে। এমন পারফরম্যান্সেই মনোনয়ন পেয়েছেন তাইজুল।

বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সঙ্গে মে মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন দীপেন্দ্র। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টুতে ৬ ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন দীপেন্দ্র।

মেয়েদের ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন। ইংল্যান্ডের হয়ে তিন ওয়ানডেতে পাঁচটি ও চার টি-টোয়েন্টিতে বেল নিয়েছেন ৮ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে যথাক্রমে ৫০, ১০০ ও ১০৬* রানের ইনিংস খেলেছেন ফিরোজা। টি-টোয়েন্টিতেও ৮২ রান করেছেন। এ ছাড়া গ্রিন ওয়ানডেে, ১২৫ ও টি-টোয়েন্টিতে ৯৩ রান করে মনোনয়ন পেয়েছেন।

আরো পড়ুন: