টি-টোয়েন্টি দল থেকে বাদ সাইফউদ্দিন, টেস্টে ডাক পেলেন হৃদয়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়। সুযোগ পেয়েছেন রবিউল হকও। বিশ্রামে তাসকিন আহমেদ ও নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ২৮ জুন হারারেতে।

টি-টোয়েন্টি সিরিজের দল (অস্ট্রেলিয়া)-

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গফফার সাকলাইন।

টেস্ট দল (জিম্বাবুয়ে)-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

আরো পড়ুন: