টানা সূচি নিয়ে মুখ খুললেন স্যামসন

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। দুই সিরিজের মাঝে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছে না দলটি। এই ব্যস্ত সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন। তার মতে, অল্প সময়ে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামাই হবে বড় চ্যালেঞ্জ।

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় যুবেন্দ্র চাহালের সঙ্গে আলাপচারিতায় নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়ে কথা বলেন স্যামসন। কাউকে দোষারোপ না করলেও বর্তমান সূচিতে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরেছেন তিনি।

স্যামসন বলেন, 'সত্যি বলতে, এখনকার দিনে যে ভাবে সূচি তৈরি হয় তাতে প্রস্তুতি বা অনুশীলনের বিশেষ সুযোগ থাকে না। তখনই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। মানসিকভাবে ভালো জায়গায় থেকে হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই কাজে লাগাতে হয়।'

প্রস্তুতির জন্য সময়ের স্বল্পতা তুলে ধরে ভারতের এই ওপেনার আরও বলেন, 'আমরা মাঝে মাত্র এক দিন অনুশীলন করতে পারব। ওখানে পৌঁছাবে ২০ তারিখ। অনুশীলন ২১ তারিখ। তার পরের দিনেই ম্যাচ। তাই এখানে যে যে ভালো কাজ করেছি সেটাই ওখানেও করার চেষ্টা করব।'

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিজের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন স্যামসন। বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। সেই সাফল্য নিজের খেলার ধরন সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দিয়েছে তাকে।

নিজের আত্মবিশ্বাসের পরিবর্তন নিয়ে স্যামসন বলেন, 'নিশ্চিত ভাবে আত্মবিশ্বাসী হয়েছি। নিজের খেলার ধরন বুঝতে পেরেছি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, বাইরের কথায় পাত্তা না দিয়ে, নিজের জন্য সেরা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। মাঠে নেমে ভালো খেলতে চেয়েছি। কখনও রান পাব, কখনও পাব না। সেটা আমি জানি।'

আরো পড়ুন: