‘স্যামসনকে এখনই অধিনায়ক বানিয়ে ভুল করবে না চেন্নাই’
মহেন্দ্র সিং ধোনির অবসরের সময় ঘনিয়ে আসায় উইকেটকিপার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে সাঞ্জু স্যামসনকে। চেন্নাই সুপার কিংসের বিশ্বাস, একটা সময় ধোনির উত্তরসূরী হয়ে উঠছেন তিনি। তবে এখনই তাকে অধিনায়কত্ব দিচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগামী মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। মোহাম্মদ কাইফ মনে করেন, এখনই স্যামসনকে অধিনায়কত্ব দিয়ে ভুল করবে না চেন্নাই।