কিমো পলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিঙ্গার। এখনো টেস্ট অভিষেক না হওয়া এই ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন। ভারত সফর শেষ করেই নিজ দেশে ফিরে যাবেন কিমো পল।
স্প্রিঙ্গার ছাড়াও ওজে শিল্ডস ও নিয়াল স্মিথকে দলে নেয়ার বিষয়টি বিবেচনা করেছিলেন নির্বাচকেরা। তবে চোটের কারণে শেষ পর্যন্ত তাঁদের কাউকেই দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর ২২ অক্টোবর বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দুই দল পাড়ি জমাবে সিলেটে। ৫ নভেম্বর শুরু হবে শেষ ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি সারবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড- রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিঙ্গার, কেমার রোচ, জেডন সিলস ও কেভিন উইকম।