এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ফেরানো হয়েছে। বিশেষ করে নাহিদ রানার ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছাড়া নাহিদকে তিন ফরম্যাটেই বাদ দেয়া বেশ কঠিন। তবে এই সিরিজের জন্য সেরা দলটাই বাছাই করেছেন তারা।
এ প্রসঙ্গে বাশার বলেন, 'এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার, এটা অনুসরণ করে আসছি। এখানে নতুন ব্যাপার নেই। এর জন্য আমরা আমাদের সম্ভাব্য সেরা দলটা নেওয়ার চেষ্টা করেছি।'
নাহিদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন একটিই। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচে ৪ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের জাত চিয়েছিলেন এই পেসার। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ফিরলেন তিনি।
নাহিদকে নিয়ে বাশার বলেন, 'আমরা যখন তাকে কোনো ফরম্যাটে নেই না, তার পেছনে একটা বড় কারণ থাকে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা। যেহেতু নাহিদ রানা টেস্ট সিরিজে খেলছে না, তাই আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে তাকে সেখানে বিবেচনা করছেন, তো সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি খেলানোর। তো সে খেলছে।'
গত সিরিজে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে দুই ম্যাচ খেলে বাদ পড়েছেন রিপন মন্ডল। তবে কোনো ম্যাচে সুযোগ না পাওয়া আব্দুল গাফফার সাকলাইন দলে টিকে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেকে আভাস দিয়ে রাখলেন প্রধান নির্বাচক।
তিনি যোগ করেন, 'আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফউদ্দিন যেহেতু খেলছে, আমরা নতুন আরেকজন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজেও ছিলেন, তাকে (আব্দুল গাফফার সাকলাইন) আবার একটু সুযোগ দিয়ে দেখতে চাই।'