লিটনের চোখে সাকলাইন ‘অলরাউন্ডার’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। তাদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডলের মতো তরুণ পেসারদের। মূলত বাংলাদেশ দলের মূল বোলারদের বিকল্প তৈরি রাখতে এবং ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে তাদের সুযোগ দিয়েছে বাংলাদেশ।