টুর্নামেন্ট জিততে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে: আর্থার
কদিন আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এবার তারা বিপিএলের লড়াইয়ে মাঠে নামছে। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলটি। বিদেশি ক্রিকেটাররাও আসতে শুরু করেছেন। শুরু থেকেই অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, স্টিফেন টেইলর ও ইফতিখার আহমেদরা থাকছেন দলটিতে।