বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন রজার বিনি। বয়সজনিত সীমার কারণে ১৯ জুলাই, অর্থাৎ আজই হবে তার শেষ অফিসিয়াল কার্যদিবস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিয়েছিলেন তিনি।