অঘোষিত ফাইনাল পরিত্যক্ত, সমতায় শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
শাই হোপ ও শ্রেয়াস আইয়ার
শাই হোপ ও শ্রেয়াস আইয়ার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক সিরিজ শেষ হলো অমিমাংসিতভাবে। ২-২ ব্যবধানে সমতায় থাকা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে প্রায় দুই ঘন্টা পর খেলা শুরু হওয়ায় ম্যাচ নেমে এসেছিলো ৯ ওভারে। তারত ব্যাট করতে নেনে ৭.৪ ওভার খেলার পর আবারও বৃষ্টির বাঁধায় বন্ধ হয় ম্যাচ। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজে দুই সেঞ্চুরিসহ ২৬১ রান করে সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন শাই হোপ।

‎‎বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ভারতে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক হোপ। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৬ রান করা অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। এরপর ২২ গজে চার-ছক্কার বৃষ্টি নামান সাঞ্জু স্যামসন ও ইশান কিশান। স্যামসন ৭ বলে ১৬ এবং ইশান করেন ১০ বলে ৩০ রান।

‎

‎এই দুই ব্যাটার আউট হবার পর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগের ম্যাচে ৫ উইকেট শিকার করা কিমো পলের বলে আউট হবার আগে শ্রেয়াস করেন ১৪ বলে ২২ রান। শেষ দিকে নামান ধীর ৬ বলে ৩ ছক্কায় ২৪ রানের ইনিংস খেললে অষ্টম ওভারেই ৫ উইকেট ১১৮ রানে পৌঁছে যায় ভারত।

‎

‎এরপর আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। আম্পায়াররা এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সিরিজ অমিমাংসিতই থেকে গেলো। এর আগে লক্ষ্মৌতে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু করে ভারত।

‎

‎রানচিতে দ্বিতীয় ম্যাচেই অধিনায়ক হোপের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। ইন্দোরে তৃতীয় ম্যাচে আবারো সিরিজে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সবশেষ হায়দরাবাদে চতুর্থ ম্যাচে আবারও অধিনায়ক হোপের সেঞ্চুরি, আবারও সিরিজে সমতা ফেরায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আরো পড়ুন: