আবরারের সেঞ্চুরির পর বোলারদের দাপটে যুবাদের বড় জয়
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন জাওয়াদ আবরার। এবার আরেকটি সেঞ্চুরি করে বাংলাদেশের যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন এই ওপেনার।
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন জাওয়াদ আবরার। এবার আরেকটি সেঞ্চুরি করে বাংলাদেশের যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন এই ওপেনার।
২০২৫-২৯ চক্রের জন্য ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত ১৬টি দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল। জায়গা হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন তালিকা ১২ মে থেকে কার্যকর হবে।
আর কয়েকমাস পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দিয়েছেন তিনি।
আইসিসি নারী টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।
গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৮ রানের হারে প্লে অফের রাস্তা থেকে আরো পিছিয়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে দলটির। বাকি চারটি ম্যাচে হায়দরাবাদ জিতলেও নিশ্চিত নয় শেষ চারের টিকিট।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ৩৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এমনটাই মনে করছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। শিরোপার দৌড়ে বেঙ্গালুরুকেই সবচেয়ে এগিয়ে রাখছেন তিনি।
ট্রাভিস হেড—ইশান কিশান ফিরলেও একপ্রান্তে দাঁড়িয়ে নিয়মিতই চার-ছক্কা মেরে যাচ্ছিলেন অভিষেক শর্মা। ২৮ বলে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার তখন অপরাজিত ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে। অভিষেকের সঙ্গে তখন কেবলই জুটি গড়েছেন হেনরিখ ক্লাসেন। দুই উইকেট হারানো হায়দরাবাদের ম্যাচ জেতার জন্য তখন প্রয়োজন ৩৬ বলে ৯৮ রান। সমীকরণটা কঠিন হলেও অভিষেক ও ক্লাসেন উইকেটে থাকায় হয়ত বিশ্বাস রেখেছিলেন সফরকারী সমর্থকরা।
২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ১৫ মাস পর ভারতের টেস্ট দলে ফিরেছিলেন আজিঙ্কা রাহানে। যদিও তিন ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি ডানহাতি ব্যাটারের। সেই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন অভিজ্ঞ ব্যাটার। আইপিএল চলাকালীন রাহানে জানালেন, এখনো জাতীয় দলে খেলার জন্য তার মাঝে ক্ষুধা আছে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টর জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ডাক পেয়েছেন দুজন আনক্যাপড ক্রিকেটার। এর মধ্যে একজন পেশার স্যাম কুক। আরেকজন জর্ডান কক্স। এদিকে দীর্ঘদিনের বিরতির পর ইংল্যান্ড দলে ফিরেছেন জশ টাং।
বয়সভিত্তিক ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কিংবা ট্রিপল সেঞ্চুরিতে আগে থেকেই আলোচনায় ছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলের মেগা নিলাম থেকে ১ কোটি ১০ লাখ রুপি বাগিয়ে নিয়ে আলোড়ন সৃষ্টি করেন ১৪ বছর বয়সী এই ব্যাটার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের অভিষেক ম্যাচে নিজের খেলা প্রথম বলেই মেরেছেন ছক্কা। গুজরাট টাইটান্সের বিপক্ষে করেছেন আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও। অনেকাংশেই তারকা বনে গেছেন রাজস্থানের তরুণ এই ওপেনার। সূর্যবংশীর উদাহরণ টেনে দিশান্ত ইয়াগনিক জানালেন, তারা সুপারস্টার কেনেন না, সুপারস্টার তৈরি করেন।
ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে সাই সুদর্শনকে দেখতে চান দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর তরুণ এই ব্যাটারকে জাতীয় দলের দীর্ঘ ফরম্যাটে সুযোগ দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছেন শাস্ত্রী।