সালাহউদ্দিনের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বিসিবির
গত বছরের নভেম্বরে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেন মোহাম্মদ সালাহউদ্দিন। যদিও তার চুক্তি ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হলেও তাকে রেখে দিয়েছে বিসিবি। তার সঙ্গে লম্বা সময়ের জন্য আবারও চুক্তি করা হবে বলে বেশ কয়েকবার জানানো হয়েছিল বোর্ডের পক্ষ থেকে।