লেগ স্পিনার রিশাদ ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নিজেদের নাম জমা দিয়েছিলেন। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাইম শেখ, সাব্বির রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার।
কদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং টুর্নামেন্টের আটটি ফ্র্যাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড় নির্বাচন হবে পারফরম্যান্স, প্রাপ্যতা এবং দলের প্রয়োজনের ভিত্তিতে। এর আগে বিবিসি এক প্রতিবেদনে দাবি করেছিল, আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত চারটি দল ভূরাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা ‘শ্যাডো ব্যান’ দিতে পারে এবং তাদের জন্য বিড করবে না।
গত মাসে ইসিবি প্রকাশিত দীর্ঘ তালিকায় ৭১০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে ৬৩ জন ছিলেন পাকিস্তানের। দলগুলোকে গত সপ্তাহের শেষ নাগাদ তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১০০ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে বলা হয়েছিল। পরে সেই তালিকা ছেঁটে ২৪৩ জন ক্রিকেটারের নাম শর্ট লিস্ট করা হয়েছে। যা দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সেখানে পাকিস্তানের ১৪ জন খেলোয়াড় আছেন।
শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আছেন শাদাব খান, উসমান তারিক, সাইম আইয়ুব, আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান, উসামা মির, ইমাদ ওয়াসিম, আকিফ জাভেদ এবং সালমান মির্জা। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া রউফ সেই ১০ জন মার্কি ক্রিকেটারের একজন, যাদের দিয়ে ১২ মার্চ নিলাম শুরু হবে। ঘরোয়া মার্কি খেলোয়াড় হিসেবে আছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জেমস ভিন্স, জর্ডান কক্স এবং জো রুট।
বিদেশি মার্কি তালিকায় আছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারাইন, ড্যারিল মিচেল এবং রউফ। এ বছর দ্য হান্ড্রেড অনুষ্ঠিত হবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। গত বছর দলগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন। আইপিএল সংযোগের কারণে তিনটি দলের নামও বদলেছে। এমআই লন্ডন পূর্বের ওভাল ইনভিনসিবলস, সানরাইজার্স লিডস পূর্বের নর্দার্ন সুপারচার্জার্স এবং ম্যানচেস্টার সুপার জায়ান্টস পূর্বের ম্যানচেস্টার অরিজিনালস।