বাংলাদেশকে দিয়ে ব্যস্ত টেস্ট সূচির শুরু, প্রস্তুত হ্যাজলউড
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত এক টেস্ট মৌসুম। আগামী এক বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। সেই দীর্ঘ সফরের শুরুতেই দলে ফিরতে মুখিয়ে আছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড।