বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপে এই তিন দলের লড়াই থেকে পরের পর্বের পথ তৈরি হবে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।
এবারের আসরে অংশ নেওয়া বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হংকং, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও ওমান। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হংকং; ‘সি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওমান রয়েছে।
ছয় খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় প্রতি ইনিংসে খেলা হবে ছয় ওভার। সাধারণত প্রত্যেক বোলার এক ওভার করে বল করবেন। তবে উইকেটরক্ষক ছাড়া একজন নির্ধারিত বোলার দুই ওভার করতে পারবেন।
এবারের হংকং সিক্সেসে শুধু ক্রিকেট নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। খাবার, সংগীত, পারিবারিক বিনোদন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজন করা হবে দর্শক উৎসব। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে ক্রিকেট পরিচিতি, প্রশিক্ষণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত মানুষদের খেলা দেখার সুযোগ করে দিতে থাকবে বিশেষ উদ্যোগ। ভারতীয় দর্শকদের জন্য প্রতিযোগিতাটি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।