সেই স্বপ্নও বাস্তব হয়েছে তার। স্বপ্ন সত্যি হওয়ার পর দারুণ খুশি এই পাকিস্তানি স্পিনার। নিজের অনুভূতির কথা জানিয়ে আবরার বলেছেন, 'যখন আমি ক্রিকেট খেলা শুরু করি আমার স্বপ্ন ছিল পাকিস্তানের হয়ে খেলা। একবার যখন সেই স্বপ্ন সত্যি হয়ে যায় তখন পরবর্তী স্বপ্ন থাকে বিশ্বের নাম্বার ওয়ান হওয়া।'
কঠোর পরিশ্রমের ফলে এই স্বপ্ন সত্যি হয়েছে বলে মনে করেন আবরার। পাকিস্তানের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পাকিস্তানের এই স্পিনার। আবরার বলেন, 'পাকিস্তানের হয়ে পারফর্ম করে আমি দারুণ গর্বিত বিশ্বের এক নম্বর বোলার হয়ে। আরও পরিশ্রম করে পাকিস্তানকে জেতাতে এবং পাকিস্তানের হয়ে সাফল্য অর্জন করতে আমি কঠোর পরিশ্রম করে যাবো।'
সম্প্রতি নিজের বোলিং নিয়ে কাজ করেছেন আবরার। আগে বোলিংয়ে বৈচিত্র্য ছিল আবরারের। তবে ধারাবাহিকতার অভাব ছিল। তবে কঠোর পরিশ্রমের ফলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছেন বলে দাবি পাকিস্তানি এই স্পিনারের।
তিনি বলেন, 'অতিতে আমার বোলিংয়ে ভ্যারিয়েশন ছিল কিন্তু ধারাবাহিকতায় উন্নতি করার প্রয়োজন ছিল। আমি আমার ধারাবাহিকতা নিয়ে অনেক কঠিন পরিশ্রম করেছি। এই কাজের ফলে আমি আমার অনেক উন্নতি করতে পেরেছি।'
আমার সতীর্থরা সব সময় আমার পাশে দাঁড়িয়েছে এবং এটা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তারা আমাকে বলেছে আমি দলের হয়ে পারফর্ম করতে পারবো। তাদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার এই যাত্রায় সতীর্থরা অনেক বড় ভূমিকা রেখেছে ও সব সময় আমার আত্মবিশ্বাস বাড়াত সাহায্য করেছে।