কত ওভার হাতে রাখতে চায় বাংলাদেশ?
ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ১৭৯ রানে এগিয়ে বাংলাদেশ। ভরসা হয়ে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৮ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে ১৬ রান নিয়ে অপরাজিত মুশফিকুর রহিম। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানকে কত রানের লক্ষ্য ছুড়ে দেবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।