এলপিএল থেকে নাম সরিয়ে নিলেন লিটন

এলপিএল
লিটন দাস
লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

তাকে দলে নিয়েছিল গল গ্লাডিয়েটর্স। তবে শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। এলপিএল খেলার জন্য পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছিলেন তিনি। এজন্য জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও ছিলেন না লিটন।

তবে চোটের কারণে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। এদিকে লিটনের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

এদিকে আগেই এলপিএলে খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চোট কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাকে।

আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের ২০২৬ আসর। লিটন না থাকলেও এলপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

তাসকিনের মতো জাফনার হয়ে খেলবেন সাকিব। মেহেদী খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে। আর হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।

আরো পড়ুন: