বাংলাদেশের জয়ের ম্যাচে অশালীন শব্দ ব্যবহারে শাস্তি পেলেন শিভাঙ্গা

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
তানাকা শিভাঙ্গা, ফাইল ফটো
তানাকা শিভাঙ্গা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হারারেতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের গতিতারকা তানাকা শিভাঙ্গা। তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির আচরণবিধির প্রথম স্তরের ২.৩ ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয়েছে। ওই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে অশালীন শব্দ ব্যবহারের বিষয়টি উল্লেখ রয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার বাংলাদেশের ইনিংসের সময়। সতীর্থ ইনোসেন্ট কাইয়ার কাছ থেকে দ্রুত বল ফেরত পাওয়ার প্রত্যাশা করেছিলেন শিভাঙ্গা। তবে তা না হওয়ায় হতাশা থেকে তিনি অশালীন শব্দ উচ্চারণ করেন।

পরে নিজের ভুল স্বীকার করে নেন শিভাঙ্গা। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া শাস্তিও মেনে নেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের জয় তুলে নেয়। এই জয়ে সফরকারীরা অন্তত একটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়।

আরো পড়ুন: