এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে আলো ছড়িয়ে ৮ উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। নিকোলাস পুরান, জনসন চার্লসদের আটকে দিয়ে জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। সবশেষ ডিসেম্বরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা মেহেদীর আবারও বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষাটা প্রায় অর্ধ বছরের। ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের আগামী ২০ ওভারের সিরিজ মে-জুনে।