চোট কাটিয়ে অ্যাশেজে অন্তত ৩ ম্যাচ খেলুক কামিন্স, চাওয়া স্মিথের
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের খেলা অনিশ্চিত। ফলে সেই ম্যাচে স্টিভ স্মিথের নেতৃত্বে ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে। পার্থে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি কামিন্স।