ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, জানাল আইসিসি
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানে বিসিবির সঙ্গে দুই দফায় বৈঠক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকে আইসিসি। যেখানে আইসিসির বোর্ডসভায় বেশির দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে।