ফরচুনের প্রধান কোচ সালাহউদ্দিন, সহকারী আশরাফুল

ডমেস্টিক থ্রি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরোয়া ক্রিকেটে রং ফেরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। পরবর্তীতে ২০২৭ সালের জানুয়ারিতে বিসিএল চারদিনের ম্যাচ ও মে মাসে হবে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৬ অক্টোবর হবে ডি থ্রি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম। এর আগে মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ম্যানেজমেন্ট ড্রাফট।

যেখান থেকে প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টসহ টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের মাধ্যমে প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন বেছে নিয়েছে ফরচুন। একই দলের সহকারী কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশরাফুল ও আব্দুল করিম জুয়েলকে। এইস ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম।

এইসে তার সঙ্গী সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। একমি প্রধান কোচের দায়িত্ব দিয়েছে রাজিন সালেহকে। বাংলাদেশের সাবেক ক্রিকেটারের সহকারী হিসেবে থাকবেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স। সিটিজেন ব্যাংকের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তার সঙ্গে দেখা যাবে নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিমকে।

সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ তালহা জুবায়ের। বাংলাদেশের পেস বোলিং কোচের সহকারী হিসেবে দায়িত্ব সামলাবেন হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন। এ ছাড়া ওয়ালটনের প্রধান কোচ হয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক বাঁহাতি স্পিনারের সহকারী কোচ হিসেবে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।

ফিজিওথেরাপিস্ট হিসেবে ফরচুনে বায়েজিদুল ইসলাম খান, ওয়ালটনে এনামুল হক, সেভেন রিংস সিমেন্টে দেলোয়ার হোসেন, এইস ব্লুস্টারে জয় বিশ্বাস, একমিতে আবু রেজা মোহাম্মদ শরিফুল ইসলাম এবং সিটিজেন ব্যাংকে কাজ করবেন খায়রুল ইসলাম।

স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে সিটিজেন ব্যাংকে সুভাশিষ রায় বাপ্পী, এইসে রুবায়েত হক, একমি তুষার কান্তি হাওলাদার, ফরচুন মোহাম্মদ মনিরুজ্জামান, সেভেন রিংস সিমেন্ট মীর ইফতেখারুল ইসলাম ইফতি এবং ওয়ালটন বেছে নিয়েছে আসলাম খান।

আরো পড়ুন: