আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আইএল টি-টোয়েন্টি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টির আগামী মৌসুমের নিলামের জন্য নিবন্ধন করেছেন ২৩ দেশের ৪০০ জনের বেশি ক্রিকেটার। ১লা অক্টোবর হবে নিলাম। তিন ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। সর্বোচ্চ ৮০ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৯৮ লাখ ৫৬ হাজার টাকা) ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। যেখানে তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

তাদের সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, ডেভিড উইলি, ফখর জামান, ‍উসমান তারিক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, টম ব্যান্টন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, ফজলহক ফারুকি, দাসুন শানাকা ও ফিল সল্ট।

৪০ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৯ লাখ ২৮ হাজার টাকা) ক্যাটাগরিতে আছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত। তাদের সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন জেইডেন সিলস, ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, আভিস্কা ফার্নান্দো, হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, কুশল পেরেরা, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার এবং হুনাইন শাহ।

১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা) ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। তাদের দুজনের সঙ্গে উইল স্মিদ, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিক্স, ইশ সোধি, জর্জ মানজি, ম্যাথু পটস ও বাস ডি লিড। এদিকে প্রি-সাইনিংয়ে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।

২৩ দেশের ২০০ জন বিদেশি ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কুয়েত, সৌদি আরব থেকেও নাম দিয়েছেন। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে মুরুগান অশ্বিন নিবন্ধন করেছেন। পাকিস্তান থেকে ১৭ জন ক্রিকেটার নাম দিয়েছেন। যেখানে রয়েছেন সাইম আইয়ুব, খুশদিল শাহর মতো ক্রিকেটার।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১.৩ মিলিয়ন ডলার নিয়ে নিলাম শুরু করে। বাকি ৭ লাখ ডলার ব্যবহার করার সুযোগ ছিল প্রি-সাইনিংয়ের জন্য। সবচেয়ে বেশি ১.৩৯ মিলিয়ন ডলার আছে এমআই এমিরেটসের। এ ছাড়া আবুধাবি নাইট রাইডার্স ১.৩৬৫ মিলিয়ন ডলার, ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের আছে ১.৩০৫ মিলিয়ন ডলার। শারজাহ ওয়ারিয়র্স ও দুবাই প্রি-সাইনিংয়ের পুরো ৭ লাখ ডলার ব্যবহার করেছে।

আরো পড়ুন: