আর তাতেই কিউইদের বিপক্ষে ৮ উইকেটে ২৬৫ রানের পুঁজি পেয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই পুঁজি নিয়েই কিউইদের ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম জানিয়েছেন লিটন-শান্তর জুটিই তাদের পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে বলেন, 'সে (শান্ত) অসাধারণ খেলেছে। আমি আগেও বলেছি, শান্ত এবং লিটনের জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা যখন জুটি শুরু করে, তখন আমরা কিছুটা এগিয়ে ছিলাম। আমরা নানা পরিকল্পনা বদলানোর চেষ্টা করেছি, কিন্তু তারা খুব ভালোভাবে খেলেছে এবং শেষ ২০ ওভারের জন্য বড় গতি তৈরি করেছে। তাদের খেলার ধরন প্রশংসার যোগ্য।'
সিরিজের প্রথম ম্যাচে টসের ঠিক আগে হালকা চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ফলে সেই ম্যাচেও একাদশের বাইরে থাকতে হয় মুস্তাফিজকে। তৃতীয় ওয়ানডেতে ফিরেই ৫ উইকেট নিয়েছেন তিনি। এক সময় ক্যারিয়ার সেরা বোলিংয়ের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। তবে শেষদিকে আর একটি উইকেট নিতে পারেননি তিনি।
ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন লাথাম। তিনি যোগ করেন, 'সে (মুস্তাফিজ) তার বিশ্বমানের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। নতুন বল সুইং করানো এবং তার স্লোয়ার বল সবসময়ই বড় হুমকি। আমাদের কয়েকজন ব্যাটসম্যান তার কাছে পরাস্ত হয়েছে। সে হয়তো প্রথম ম্যাচ খেলার খুব কাছাকাছি ছিল, কিন্তু তার একটি নিগেল (সামান্য চোট) ছিল বলে প্রথম দুই ম্যাচে খেলতে পারেনি। আজ সে চমৎকার বোলিং করেছে।'
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময় পাশেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লাথাম। তাদের দুজনের কী কথা হচ্ছিল তা ছিল অজানা। তবে সংবাদ সম্মেলনে লাথাম জানালেন নাহিদ রানাকে নিয়েই কথা হচ্ছিল। ২৩ বছর বয়সী নাহিদের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন কিউই অধিনায়ক। তাকে আগামী তারকা আখ্যা দিয়েছেন তিনি।
লাথাম বলেন, 'সে (নাহিদ রানা) একজন মানসম্মত বোলার এবং ভবিষ্যতে সে অনেক বড় খেলোয়াড় হবে। মেহেদীর সঙ্গে কথা হচ্ছিল একটু আগে শুনলাম তার বয়স মাত্র ২৩ বছর। এই ধরণের স্লো উইকেটেও কেউ যদি ১৪৫-১৫০ গতিতে বোলিং করতে পারে, তবে তা তার দক্ষতা এবং এক্স-ফ্যাক্টরেরই প্রমাণ দেয়। এই মুহূর্তে সে দারুণ বোলিং করছে। সে বাংলাদেশের জন্য আগামীর তারকা।