চোট কাটিয়ে বোলিংয়ে নাহিদ, তবে থাকছেন না এশিয়ান গেমস স্কোয়াডে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে পাওয়া সাইড স্ট্রেইনের চোট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সিরিজের দুই টেস্টেই বাইরে ছিলেন বাংলাদেশের এই পেসার। তবে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ছয় সপ্তাহ পর আবার বোলিং শুরু করেছেন তিনি।