বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন দেখেন না ওয়াল্টার
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিস্ময়ের কমতি ছিল না। হাজারটা বিস্ময়ের মাঝেও চরিত্র বদলায়নি মিরপুরের উইকেট। পুরোপুরি স্পিন উইকেট বানিয়ে ক্যারিবীয়দের হারিয়ে দেয় বাংলাদেশ। ভিন্ন চিত্র ছিল পাকিস্তান সিরিজে। উইকেটে খানিকটা ঘাসের ছোঁয়া, পেসারদের বাড়তি সুবিধাও চোখে পড়েছে। নাহিদ রানা-হারিস রউফরা আগুনে বোলিংয়ে পারফর্ম করছেন দাপটের সঙ্গে। এশিয়ার বাইরের কোনো দেশ এলেই স্পিন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। তবে দলে দারুণ কয়েক জন পেস বোলার থাকায় বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন দেখেন না রব ওয়াল্টার।