আমরা ভারতের ড্রেসিংরুমে গেলে তারা দরজা বন্ধ করে দেয়: সালমান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। কিন্তু এর মাঝেই গত এশিয়া কাপে ভারতের সাথে হাত না মেলানো নিয়ে মন্তব্য করে পুরোনো বিতর্ক আবারও সামনে এনেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। ভারতের প্রতি সৌজন্যতা দেখাতে তাদের ড্রেসিংরুম অবদি গেলেও দরজা বন্ধ করে পাকিস্তানকে চরম অপদস্ত করে ভারত, এমন চাঞ্চল্যকর কথাও জানিয়েছেন তিনি।