হেডের সেঞ্চুরি ও কনোলির অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
জিম্বাবুয়ে সফরে টানা দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন কুপার কনোলি। পঞ্চাশ ছুঁলেন অধিনায়ক মিচেল মার্শও। তবে তাদের দুজনকেই ছাড়িয়ে গেলেন ট্রাভিস হেড। আগ্রসী ব্যাটিংয়ে ৮৪ বলে খেললেন ১১২ রানের ইনিংস। টপ অর্ডারের তিন ব্যাটারের এমন পারফরম্যান্সে দ্বিতীয় ওয়ানডেতে ৩৫৬ রানের পুঁজি পায় ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।