শিয়ালকোটের হয়ে পিএসএল খেলবেন স্মিথ

পিএসএল
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পিএসএলে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শিয়ালকোট।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন স্মিথ। কদিন আগে শেষ হওয়া বিগ ব্যাশে শিরোপা জিততে না পারলেও সিডনি সিক্সার্সকে ফাইনালে তুলতে অবদান রেখেছিলেন তিনি। একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে ৬ ম্যাচে ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেছেন। এমন পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্মিথের। বিশ্বকাপ দলে না থাকায় অবসর সময় পার করতে হবে তাকে।

জাতীয় দলের ব্যস্ততা না থাকায় আইপিএলের সময়ও খেলার বাইরে থাকতে হতো স্মিথ। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে ৯ মৌসুম খেললেও কয়েক বছর ধরে আইপিএলে সুযোগ হচ্ছে না তাঁর। গত ডিসেম্বরে হওয়া নিলাম থেকেও দল পাননি। তবে আইপিএলের এবারের সময়টাতে অবশ্য বসে থাকতে হচ্ছে না অস্ট্রেলিয়ান ব্যাটারকে। আইপিএলের সময় পিএসএলে খেলবেন স্মিথ।

নিলামের আগে সরাসরি চুক্তিতে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে শিয়ালকোট। এবারই প্রথম পাকিস্তানের লিগে খেলবেন স্মিথ। ২০১৯ সালে মুলতান সুলতান্স তাকে দলে নিলেও শেষ পর্যন্ত খেলা হয়নি তাঁর। চোটে না পড়লে পিএসএলে খেলতে বাধা থাকছে না ডানহাতি ব্যাটারের। শিয়ালকোটের প্রধান কোচের দায়িত্বে আছেন স্মিথের এক সময়ের সতীর্থ টিম পেইন।

আরো পড়ুন: