বাংলাদেশের বিপক্ষে হারের পর দল থেকেও বাদ পড়ছেন রিজওয়ান
দুই বছর আগে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হবার পর বাংলাদেশের মাটিতে এসেও একই পরিণতি বরণ করেছে পাকিস্তান। সবশেষ টেস্টে পাকিস্তানের হয়ে একাই লড়ছিলেন মোহাম্মদ রিজওয়ান। শেষমেষ দলকে জেতাতে না পারলেও ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু ফর্মে থাকা এই ব্যাটারকে বাদ দিয়েই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান।