একই কাঠামোয় বিপিএল করলে আমি থাকব না: আতিক ফাহাদ
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই আসরের আর্থিক ক্ষতি, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা এবং ফ্র্যাঞ্চাইজিদের নানা অসন্তোষের পর এবার তাড়াহুড়ো করে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছে না বোর্ড। বরং সময় নিয়ে পুরো কাঠামো নতুন করে সাজিয়ে তারপর বিপিএল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।