বাংলাদেশের ক্ষুধার্ত বাঘদের সহজ প্রতিপক্ষ বলা যাবে না: মার্করাম
ব্যস্ত সূচির অপেক্ষায় রয়েছে সাউথ আফ্রিকা। ঘরের মাঠে আগামী মৌসুমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে পাঁচ দিনের সিরিজ খেলবে তারা। শক্তিশালী দুই প্রতিপক্ষের পাশাপাশি বাংলাদেশকেও সমান গুরুত্ব দিচ্ছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।