রিয়াদ-নাসিরদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের
আসরের প্রথম ম্যাচে মাঠেই নামা হয়নি পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে, মিডল অর্ডারের ব্যর্থতায় সেই শুরুকে কাজে লাগাতে পারেনি মাহমুদুল্লাহর দল। এরপরও রনি তালুকদারের ৪৪ ও শেষদিকে আবু জায়েদ রাহির ৩১ রানের ক্যামিওর কল্যাণে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। যদিও সেই স্কোরকে লড়াকু প্রমাণিত হতে দেননি ইংল্যান্ড ব্যাটাররা। অধিনায়ক রবি বোরাপার ৭৭ রানের ইনিংসে ২৩ বল হাতে রেখেই সহজ জয় পায় ইংলিশরা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের পরের ম্যাচ ৯ অক্টোবর, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে।