জাকিরের সেঞ্চুরি ও রাতুলের অলরাউন্ড নৈপুণ্যে এইচপির বড় জয়
বগুড়ায় রানবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ এইচপি দল। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়ে ৫০ ওভারে ৩৬৪ রান তুলেছে স্বাগতিকরা। বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন অধিনায়ক জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতি। এরপর বোলারদের দাপটে ৮৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।